কক্সবাজার :: জেলার বৃহস্পতিবার দুপুর পৌনে বারটার দিকে শহরের কলাতলী মোড়ের উঠনী এলাকায় মোটর সাইকেল ও মিনি পিকআপের মুখোমুখি সংঘর্ষে খুরশেদ আলম নামে এক শ্রমিক লীগ নেতা নিহত হয়েছেন।
নিহত খুরশেদ আলম শ্রমিক লীগের কক্সবাজার জেলা কমিটির শ্রম বিষয়ক সম্পাদক। তার বাড়ি সদর উপজেলার ঝিলংজা ইউনিয়নের দরগা এলাকায়।
প্রত্যক্ষদর্শী সূত্র জানায়, মোটর সাইকেলে চড়ে বাড়ি যাওয়ার পথে উঠনী এলাকায় বিপরীত দিক থেকে আসা একটি মিনি পিকআপের সঙ্গে খুরশেদের মুখোমুখি সংঘর্ষের ঘটনা ঘটে। এতে ঘটনাস্থলেই খুরশেদ আলমের মৃত্যু হয়। গুরুতর আহত অবস্থায় মোটর সাইকেলের অপর আরোহীকে হাসপাতালে নেওয়া হয়েছে।
সিটিজিসান.কম/রবি
Print This Post

