মা ও শিশু হাসপাতালে লিফট ছিড়ে ২ জন গুরুতর আহত

আপডেট: ১৯ জানুয়ারী ২০১৭ ১০:৪৮ পূর্বাহ্ন

666

চট্টগ্রাম :: চট্রগ্রামে মা ও শিশু হাসপাতালে লিফট ছিড়ে ২ জন আহত। বাকী আটকা পড়া ৬ জনকে উদ্ধার করেছে নগরীর আগ্রাবাদ ফায়ার সার্ভিসের টিম। গতকাল বধবার সন্ধ্যা সাড়ে ৭টার দিকে এই দূর্ঘটনা ঘটে।

আহত দুইজন হলেন-চীপ অপারেটর লিফট মো.সাইফুল ইসলাম। অপর জন হচ্ছেন নিরাপত্তা কর্মী-নবীর। এর মেধ্যে সাইফুলের অবস্থা আশংকাজনক বলে হাসপাতালের জরুরী বিভাগের ডাক্তাররা জানান।

খবর পেয়ে ফায়ার সার্ভিস ঘটনাস্থলে এসে লিফটে আটকা পড়াদের উদ্ধার করতে দ্রুত কাজ করে বাইরে নিয়ে আসেন বলে নিশ্চিত করেন ফায়ার সার্ভিস অফিসার জসিম।

সিটিজিসান.কম/রবি

Print This Post Print This Post