ওসি মাইনুলের গেস্ট হাউসে মাদক ও অসামাজিক ব্যবসা!

আপডেট: ১৮ জানুয়ারী ২০১৭ ১১:১৪ অপরাহ্ন

777

চট্টগ্রাম :: নগরীর খুলশী থানাধীন হাবিব লেন এলাকার একটি বাড়িতে মাদকবিরোধী অভিযান চালিয়ে ইয়াবা ও অন্যান্য মাদক সহ ১৫ জনকে গ্রেফতার করেছে ভ্রাম্যমাণ আদালত।

ভ্রাম্যমাণ আদালতের দাবি ‘ইয়ারা গেস্ট হাউস’ নামে এ বাড়ির মালিক নগর পুলিশের আলোচিত পুলিশ পরিদর্শক মাইনুল ইসলামের। এই গেস্ট হাউসে মদ ব্যবসা ও অসামাজিক কার্যকলাপ চলতো বলে জানিয়েছেন আদালত।

বুধবার দুপুর ২টায় জেলা প্রশাসনের নির্বাহী ম্যাজিস্ট্রেট তাহমিলুর রহমানের নেতৃত্বে এই অভিযান পরিচালনা করা হয়।

একইদিন রাত সাড়ে নয়টার দিকে জেলা প্রশাসন থেকে পাঠানো এক বিজ্ঞপ্তিতে বলা হয়, অভিযান পরিচালনার সময় সরেজমিনে দেখা যায় ‘ইয়ারা গেস্ট হাউস’ নামের এ বাড়ি মাদক, অসামাজিক কার্যকলাপ হয়। সদরঘাট থানার সাবেক ওসি মাইনুল এর মালিক। এ গেস্ট হাউস থেকে চার বোতল ভতকা, বিশ পিস ইয়াবা, ইয়াবা ও সীসা সেবনের সরঞ্জাম এবং এক লাখ চুয়াল্লিশ হাজার নয়শত নব্বই টাকা উদ্ধার করা হয়। এ সময় ইয়াবা ব্যবসা, সেবন ও অসামাজিক কার্যাক্রম চালানোর জন্য পনের জনকে বিভিন্ন মেয়াদে কারাদণ্ড দেওয়া হয়েছে।’

জেলা প্রশাসনের সংবাদ বিজ্ঞপ্তিতে বলা হয়, জেলা আইন শৃঙ্খলা সভায় নাগরিক আবেদন থেকে এ অভিযান পরিচালনা করা হয়েছে। অভিযানে তথ্য প্রদানকারী ট্রাক মালিক সমিতির সভাপতি আবদুল মান্নান, মাদক নিয়ন্ত্রন অধিদপ্তরের ইন্সপেক্টরবৃন্দ ও নবম এপিবিএন এর সদস্যবৃন্দ উপস্থিত ছিলেন।

সিটিজিসান.কম/শিশির

Print This Post Print This Post