অনলাইন ডেস্ক :: তৈরি পোশাক শিল্পের কর্মপরিবেশ নিশ্চিত করতে সরকার প্রতিশ্রুতিবদ্ধ বলে মন্তব্য করেছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। সুইজারল্যান্ডের দাভোসে বিশ্ব অর্থনৈতিক ফোরামের ৪৭তম বার্ষিক সভার এক কর্মশালায় সাংবাদিকদের প্রশ্নের জবাবে এমনটা বলেন তিনি।
জানান, এ শিল্পে শ্রমিক অধিকার ও কর্মস্থলের নিরাপত্তা নিশ্চিত করতেও কাজ করছে তার সরকার। এছাড়া ভিন্ন এক আলোচনা সভায়, সার্কের ভবিষ্যত ও মানবতাবিরোধীদের বিচার নিয়েও কথা বলেন শেখ হাসিনা।
সুইজারল্যান্ডের দাভোসে বিশ্ব অর্থনীতির সম্মেলনের প্রথম দিন প্রধানমন্ত্রী শেখ হাসিনা অংশ নেন দক্ষিণ এশিয়ার আঞ্চলিক সহযোগীতা বিষয়ক এক মতবিনিময় সভায়। সভায় উপস্থিত শ্রীলঙ্কার প্রধানমন্ত্রী সহ বিভিন্ন দেশের অর্থনীতিবিদরা। এসময় শেখ হাসিনা দক্ষিন এশিয়ার অর্থনৈতিক সম্ভাবনা ও চ্যালঞ্জ বিষয়ে নিজের মতামত তুলে ধরার পাশাপাশি বিভিন্ন প্রশ্নের উত্তর দেন।
প্রধানমন্ত্রী বলেন, এ অঞ্চলে ব্যবসা বানিজ্য প্রতিনিয়তই বাড়ছে। অনিবার্য কারনে সার্ক শীর্ষ সম্মেলন না হওয়া মানে এই না, যে সংগঠনটি মৃত।
বাংলাদেশে মানবতাবিরোধীদের বিচারের বিষয়ে শেখ হাসিনা বলেন, এটি বাংলাদেশের অভ্যন্তরীন বিষয়। সুবিচার নিশ্চিত করার জন্যই এই বিচার করা হয়েছে।
এর আগে স্থানীয় সময় মঙ্গলবার দুপুর দুইটায় প্রধানমন্ত্রী অংশ নেন শেপিং এ নিউ ওয়াটার ইকনমি বিষয়ক কর্মসালায়, যেখানে বাংলাদেশের তৈরি পোষাক খাতের বিভিন্ন বিষয় নিয়ে কথা বলেন তিনি।
প্রধানমন্ত্রী বলেন, বাংলাদেশের অর্থনীতিতে তৈরি পোষাক শিল্পের অবদান বিশাল। জানান, এ শিল্পের নিরাপত্তা ও শ্রমিকদের অধিকার নিশ্চিত করতে সরকারের প্রতিজ্ঞার কথা।
সিটিজিসান.কম/রবি
Print This Post

