শাহ আমানতে ১৪ ‘ভুয়া’ যাত্রী আটক

আপডেট: ১৮ জানুয়ারী ২০১৭ ২:৩৩ অপরাহ্ন

Shahamanat

চট্টগ্রাম :: শাহ আমানত আন্তর্জাতিক বিমানবন্দরে সন্দেহভাজন ১৪ জন ভুয়া ওমরাহ যাত্রীকে আটক করেছে ইমিগ্রেশন কর্তৃপক্ষ। এদের মধ্যে সাতজন নারী।

বুধবার সকালে বিমানে ওঠার জন্য ইমিগ্রেশনে হাজিরের পর তাদের আটক করা হয়।

পুলিশ সদর দপ্তরের বিশেষ শাখার পুলিশ সুপার (এসপি-ইমিগ্রেশন) মো.শাহরিয়ার আলম বলেন, সাতজন নারী ওমরাহ ভিসায় সৌদি আরব যাওয়ার চেষ্টা করেছিল। নিয়ম অনুযায়ী তাদের সঙ্গে একজন করে মাহরাম (নিকটাত্মীয়) যেতে হবে। কিন্তু তারা যে সাত পুরুষকে সঙ্গে এনেছে তারা কেউই নিকটাত্মীয় নন।

তিনি আরো বলেন, এরপর আমরা তাদের বিমানে ওঠার অনুমতি দিইনি। তাদের মধ্যে কেউ মিয়ানমারের রোহিঙ্গা বংশোদ্ভূত আছে কিনা সেটা আমরা খতিয়ে দেখছি।’

পৌনে দুই ঘণ্টা বিলম্বে এয়ার এরাবিয়ার বিমানটি সকাল ১১টায় চট্টগ্রাম শাহ আমানত আন্তর্জাতিক বিমানবন্দর ছেড়ে গেছে। আটক ১৪ জনের বিরুদ্ধে পতেঙ্গা থানায় মামলা দায়ের হয়েছে বলে জানিয়েছেন এসপি শাহরিয়ার।

সিটিজিসান.কম/রবি

Print This Post Print This Post