অনলাইন ডেস্ক :: ইয়েমেন সরকারকে সহায়তা দেয়া সৌদি জোট ও হুতি বিদ্রোহীদের মধ্যে চলা যুদ্ধে কমপক্ষে ১০ হাজারের বেশি মানুষ নিহত হয়েছেন।
জাতিসংঘের বরাত দিয়ে বিবিসি-র এক প্রতিবেদনে বলা হয়, ২১ মাসের বেশি সময় ধরে চলা ইয়েমেন যুদ্ধে দশ হাজারের বেশি মানুষের প্রাণ গেছে।
ইয়েমেনের বন্দর নগরী অ্যাডেনে প্রেসিডেন্ট মানসুর হাদির সঙ্গে গতকাল সোমবার দেখা করেন জাতিসংঘের বিশেষ দূত। ২০১৫ সালের মার্চে হুতি বিদ্রোহীদের সঙ্গে ইয়েমেনের সরকারি বাহিনীর লড়াই শুরু হয়।
ইয়েমেনে জাতিসংঘের মানবাধিকার বিষয়ক কো-অরডিনেটর জ্যামি ম্যাকগোল্ডরিক বলেন, ‘এই যুদ্ধে দশ হাজারের বেশি মানুষ নিহত হয়েছেন এবং ৪০ হাজারের বেশি আহত হয়েছেন। ইয়েমেনে অনেক মানুষ এমন সব জায়গাতে রয়েছেন যেখানে বিদ্রোহী ও সরকারি বাহিনী সরাসরি হামলা চালায়। তারা মারাত্মক খাদ্য সংকটেও রয়েছে।’
তিনি আরও বলেন, ‘এখানের প্রায় ৭০ লাখ মানুষ জানে না যে, তাদের পরবর্তী বেলার খাবার কোথা থেকে আসবে।’
জাতিসংঘের দূত ইসলাইম উদ শেখ আহমেদ আশা করেন, ‘শান্তি প্রস্তাবে মাধ্যমে এখনে চলমান উত্তেজনা কমানো যাবে।’
শান্তি প্রস্তাবে সব দলের সম্বনয়ে নতুন সরকার গঠনের কথা বলে হয়েছে। চলতি মাসের শেষে জাতিসংঘের নিরাপত্তা পরিষদে এই প্রতিবেদন পেশ করা হবে। ইয়েমেন সংকটকে জাতিসংঘ বিশ্বের জঘন্যতম মানবাধিকার লঙ্ঘনের তালিকাভুক্ত করেছে।
সিটিজিসান.কম/রবি
Print This Post

