বোয়ালখালী :: চট্টগ্রামের বোয়ালখালীতে দুই প্রতারক কবিরাজকে একবছর করে কারাদন্ড দিয়েছেন ভ্রাম্যমাণ আদালত। সোমবার দুপুরে এ ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করেন সহকারী কমিশনার (ভূমি) সুরাইয়া আকতার সুইটি।
তিনি জানান, নাটোর জেলার সিংড়া উপজেলার পারসিংড়া গ্রামের গোলাম রসূল এর ছেলে আবুল কাশেম (৩৬) ও একই গ্রামের সাবেদ আলী এর ছেলে আলাউদ্দিন(৬২)কে বাংলাদেশ ইউনানী এবং আয়ুর্বেদীক প্র্যাকটিশনার অধ্যাদেশ ১৯৮৩ এর আওতায় এক বছর করে কারাদন্ড দেয়া হয়েছে।
এসময় তাদের কাছ থেকে জব্দকৃত অনুমোদন বিহীন প্রায় ৫০ হাজার টাকার ইউনানী ঔষধ ও দুইটি মোবাইল সেট জব্দ করা হয়।
সিটিজিসান.কম/রবি
Print This Post

