চট্টগ্রামে ৯০% ভবনে ফায়ার সার্ভিসের ছাড়পত্র নেই

আপডেট: ১৫ জানুয়ারী ২০১৭ ৫:৪১ অপরাহ্ন

fire

স্টাফ করেসপন্ডেন্ট, চট্টগ্রাম :: নগরীর বাণিজ্যিক ও বহুতল ভবনগুলো অগ্নিনির্বাপণ ব্যবস্থার জন্য নিচ্ছে না ফায়ার সার্ভিসের ছাড়পত্র। আইন অনুযায়ী ভবনের অগ্নিনির্বাপণ ব্যবস্থার বিষয়ে ফায়ার সার্ভিসের ছাড়পত্র নেয়া বাধ্যতামূলক হলেও নগরীর ৯০শতাংশ বহুতল ভবন ও বাণিজ্যিক ভবনে তা নেই বলে জানান ফায়ার সার্ভিসের কর্মকতারা।

তারা বলছেন, এতে করে এসব ভবন অগ্নিকাণ্ডের ঝুঁকিতে রয়েছে। তবে ভবনগুলোতে অগ্নিনির্বাপণ ব্যবস্থা নিশ্চিত করতে সমন্বয়হীনতা রয়েছে বলে স্বীকার করেছেন সিডিএ কর্মকর্তারা।

বড় কয়েকটি অগ্নি দুর্ঘটনার পর বন্দরনগরীর বাণিজ্যিক ও বহুতল ভবনগুলোর সক্ষমতা যাচাইয়ে সমীক্ষা চালিয়েছে ফায়ার সার্ভিস কর্তৃপক্ষ। তাতে উঠে এসেছে হতাশার চিত্র।

সংস্থাটি এখনপর্যন্ত যে ৫১ টি মার্কেটে সমীক্ষা চালিয়েছে, তার কোনটিরই নেই ফায়ার সার্ভিসের ছাড়পত্র। সবগুলোই রয়েছে চরম ঝুঁকিতে। নেই পরিস্থিতি মোকাবিলার মতো প্রস্তুতিও।

নগরীতে গড়ে উঠা বাণিজ্যিক ও বহুতল ভবনগুলোতে নকশা অনুযায়ী অগ্নিনির্বাপণ ব্যবস্থা রাখা হয়েছে কিনা, তা যাচাইয়ে কোনো মনিটরিং ব্যবস্থা নেই সরকারি সংস্থাগুলোর। যা স্বীকার করেছেন সিডিএ’র কর্মকর্তারা।

এদিকে অগ্নিকান্ডের ঝুঁকি কমাতে বহুতল ভবনের বাসিন্দাদের প্রশিক্ষণ দেয়ার কথা বলছে ফায়ার সার্ভিস।

ফায়ার সার্ভিসের হিসাব অনুযায়ী, লাইসেন্স নেয়া বাণিজ্যিক প্রতিষ্ঠানের সংখ্যা ৮ হাজার ৩৬৮টি। তবে এরবাইরে নগরীতে কী পরিমাণ মার্কেট ও বহুতল ভবন রয়েছে, তার সঠিক কোন তালিকা নেই সিডিএ বা ফায়ার সার্ভিসের কাছে।

আগ্রাবাদ ফায়ার সার্ভিসের উপ-সহকারী পরিচালক মো.জসীম উদ্দিন জানান, নগরীর ৫১ মার্কেেটর মধ্যে আমরা কোন এনওসি পায়নি। যার পরিপেক্ষিতে তাদের সেভটি সিকিয়রিটিগুলো ঝুঁকিতে রয়েছে। বেশির ভাগ ক্ষেত্রেই যা পেলাম তাদের কাছে লাইসেন্সটা। আর বাকি কোন ধরনের ট্রেনিং বা নিরাপত্তা বলয় নেই।

সিটিজিসান.কম/রবি

Print This Post Print This Post