আবু সাদেক রিপন, কুয়েত ::
চট্টগ্রামের মিরসরাই উপজেলার ধুম ইউনিয়নের (১ নং ওয়ার্ড) শুক্রবারইয়াহাট এর কুয়েত প্রবাসী ব্যবসায়ী বীর মুক্তিযোদ্ধা নুরুল আমিন (৬৪)স্ট্রক করে মারা গেছেন।(ইন্নালিল্লাহি ওয়াইন্নাইলাহির রাজিউন)।
শনিবার ১৪ জানুয়ানি সকাল ৭ টায় কুয়েতে একটি হাসপাতালে তিনি মারা যান। নিহতের ছেলে আনোয়ার হোসেন মাসুক বলেন, গত বুধবার তার বাবা স্ট্রক করলে কুয়েত সিটির আমিরি হাসপাতালে ভর্তি করা হয়। শনিবার তার অপারেশন হওয়ার কথা ছিল কিন্তু সকাল ৭ টায় আবার স্ট্রক করেন।
রবিবার দূতাবাসে কাগজ পত্র প্রক্রিয়া সম্পন্ন করার পর সোমবার রাতে মরহুমের মৃত দেহ দেশে নিয়ে যাওয়া হবে বলে জানান।
সিটিজিসান.কম/রবি
Print This Post

