অনলাইন ডেস্ক :: ৩ দিনব্যাপী তাবলীগ জামাতের বিশ্ব ইজতেমার প্রথম পর্বে গতকাল শনিবার সন্ধ্যায় আরও এক মুসল্লির মৃত্যু হয়েছে। এ নিয়ে ইজতেমায় আগত মুসল্লিদের মৃতের সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ৮ জনে।
শনিবার মৃত্যুবরণ করা বেদন মিয়া (৬০) ঢাকার সবুজবাগের কদমতলা এলাকার গফুর উদ্দীনের ছেলে। তিনি হৃদরোগে আক্রান্ত হয়ে ইজতেমা ময়দানে ইন্তেকাল করেছেন বলে জানা গেছে।
এর আগে তারা মিয়া (৫৫), বাবুল মিয়া (৬৫), সাহেব আলী (৪০), হোসেন আলী (৬০), আব্দুস সাত্তার (৬৫), জানু ফকির (৬৮) ও ফজলুল হক (৬০) নামে ৭ মুসল্লির মৃত্যু হয়। প্রচণ্ড শীত ও বার্ধক্যজনিত কারণে তাদের মৃত্যু হয়েছে বলে জানা গেছে।
সিটিজিসান.কম/রবি
Print This Post

