চট্টগ্রাম :: নগরীর পাহাড়তলী থানাধীন আব্দুল আলীর হাট (নেছারিয়া মাদ্রাসা রোড়) জোলার পাড়া এলাকায় শনিবার দিবাগত রাত সাড়ে ৩টার দিকে ভয়াবহ আগুন লেগেছে।
খবর পেয়ে ফায়ার সার্ভিসের অন্তত ১০ গাড়ি গিয়ে আগুন নিয়ন্ত্রণের চেষ্টা চালাচ্ছে।
আগ্রাবাদস্থ ফায়ার সার্ভিস কন্ট্রোল রুম কর্মকর্তা মো.দিদার জানান, রাত সাড়ে ৩টার দিকে পাহাড়তলী নেছারিয়া মাদ্রাসা রোড়ে সাবেক ওয়ার্ড কাউন্সিলর নুরুল আবছারে বাড়ির পার্শ্বে আগুন লেগেছে। আমাদের বিভিন্ন ইউনিট থেকে ১০টি গাড়ি আগুন নেভাচ্ছে। এখনো আগুন জ্বলছে।
তিনি জানান, প্রাথমিকভাবে একটি ঝুটের গুদাম থেকে আগুনের সুত্রপাত হয়েছে বলে শুনেছি। আগুনে বেশ কিছু ভাড়াঘর দোকানপাট, ঝুটের গুদাম পুড়ে গেছে।
আমেরিকা প্রবাসী সাবেক ওয়ার্ড কাউন্সিলর নুরুল আবছারের ছেলে সাজ্জাদ হোসেন বলেন, প্রায় ২০ থেকে ৩০টি ব্যাচলর এবং ফ্যামলী ঘর পুড়ে গেছে। ভোর সাড়ে ৪টাও আগুন নিয়ন্ত্রণে আসেনি।
সিটিজিসান.কম/রবি
Print This Post

