অনলাইন ডেস্ক :: কক্সবাজারের টেকনাফে নাফ নদীর তীর থেকে এক লাখ পিস ইয়াবা উদ্ধার করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)। গতকাল শনিবার রাত সাড়ে ১১ টায় নাফ নদীর সাড়ে তিন নম্বর স্লুইস গেট থেকে এসব ইয়াবা উদ্ধার করা হয়।
তবে এসময় ইয়াবা পাচারে জড়িত কাউকে আটক করা সম্ভব হয়নি। বিজিবি ২ ব্যাটালিয়ন অধিনায়ক লে.কর্নেল আবুজার আল জাহিদ বিষয়টি নিশ্চিত করেছেন।
তিনি জানান, জব্দকৃত ইয়াবার মূল্য তিন কোটি টাকা। খুব শীঘ্রই এগুলো ধংস করা হবে।
সিটিজিসান.কম/রবি
Print This Post

