পতেঙ্গা-ইপিজেডে ভয়াবহ যানজট নিরসনের দাবিতে মানববন্ধন

আপডেট: ১৪ জানুয়ারী ২০১৭ ১০:১৮ পূর্বাহ্ন

SAM_7928 (2)

চট্রগ্রাম :: নগরীর পতেঙ্গা ও ইপিজেড এলাকায় ভয়াবহ যানজট নিরাসনের দাবিতে সর্বস্তরের জনগণের অংশগ্রহণে বিশাল মানববন্ধন পালন করে স্থানীয়রা। গতকাল শুক্রবার বিকেলে নাগরিক পরিষদের আহবানে এই মানববন্ধন পালন করা হয়।

মানববন্ধনে নাগরিক পরিষদের আহবায়ক এডভোকেট জানে আলম বলেন, পতেঙ্গা- হালিশহর, ইপিজেডর লক্ষ লক্ষ মানুষ দীর্ঘদিন যাবত যানজটে জিম্মি, অনেকটাই আমরা এখন ছিটমহলবাসীর মত বিচ্ছিন্ন। ৫/১০ মিনিটের পথ অতিক্রম করতে দেড়-দুই ঘন্টা সময় লাগে। যার ফলে উৎপাদন, ব্যবসা-বাণিজ্য, শিক্ষা-চিকিৎসা সেবা, বিদেশ যাত্রা-পর্যটন ভ্রমন নাগরিক জনজীবনে বিপর্যস্ত হয়ে পড়েছে নিয়মিত কার্যক্রম। দিনদিন এই জট ভয়াবহ রূপে ছড়িয়ে সমস্ত এলাকার অলি-গলিতে প্রভাব পড়ছে বলে তিনি তার বক্তব্যে উল্লেখ করেন।

নাগরিক পরিষদের বক্তারা বলেন, বন্দর-চসিক ,সিডিএ, বেপজা, ট্রাফিক বিভাগসহ সংশ্লিষ্ট বিভাগের সমন্বিত উদ্যোগে ট্রাফিক সিস্টেম পরিবর্তন এনে যানজট নিরাসন কিছুটা দূরীকরণ সম্ভব বলে মন্তব্য করেন।

তারা আরো বলেন, বিকল্প সড়কগুলো খুলে দিয়ে বন্দর-পতেঙ্গা ও ইপিজেডের ভয়াবহ যানযট রোধ করা যায়। এছাড়া দিনের অধিকাংশ সময়ে বন্দরের ডিপোতে যাওয়া ট্রাংক-লরী, কন্টেইনার-এভিকল ভারী গাড়ীগুলো যেখানে-সেখানে পার্কিং করে এবং ট্রাফিক পুলিশ অনৈতিক ভাবে গাড়ী থেকে টোল গ্রহনেই অসহনীয় যানজটের জন্য দায়ী বলে উপস্থিত জনগণ দাবি করে বলেন।

মানববন্ধনে নাগরিক পরিষদের পক্ষ থেকে প্রশাসনের দৃষ্টিকার্ষন করে যানজট নিরাসনে কিছু প্রস্তাব তুলে ধরেন, পতেঙ্গা এলাকা থেকে ডিপো সরানো, নৌবাহিনীর দখলকৃত সড়কটি খুলে দেয়া, সিইপিজেড, রেললাইন দিয়ে বিকল্প রোড খুলে দেয়া, ফিডার রোড দ্রুত চালু করনসহ রাস্তার পাশে অবৈধ ডাস্টবিন সরানোর জোর দাবি জানান।

এসময় আরো বক্তব্য রাখেন, পপি চাকমা, মো.ইকবাল হোসেন, মো.ফসিউল আলম, রফিকুল হাসান, মুজিবুল হক, বাহার উদ্দিন,বাবুল হোসেন বাবলা, এড.বরকত উল্লাহ খান, সাইফুর রহমান, শাকিল হারুণ, মুনসুর আলী, আরমান, শাহজামাল, মাজহারুল আলম তিতুমীর, কে এম জামাল হোসোইন এবং পরিবেশ সংরক্ষণ কমিটি মিছিল সহকারে মানববন্ধনে অংশ গ্রহণ করেন।

সিটিজিসান.কম/শিশির

Print This Post Print This Post