চট্টগ্রাম :: চট্টগ্রামের সীতাকুণ্ড উপজেলার বাঁশবাড়িয়া ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে দায়িত্ব পালন করতে গিয়ে বাসচাপায় বাহার উদ্দিন (২২) নামের এক পুলিশ সদস্য নিহত হয়েছেন।
বৃহস্পতিবার রাত সাড়ে ৮টার দিকে এ দুর্ঘটনা ঘটে। নিহত বাহার উদ্দিন সীতাকুণ্ড থানায় পুলিশ সদস্য হিসেবে কর্মরত। তার বাড়ি নোয়াখালী জেলায়।
চট্টগ্রাম মেডিকেল হাসপাতালের পুলিশ ফাঁড়ির নায়েক মো. হামিদুর রহমান বলেন, ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে দায়িত্ব পালন কালে একটি বাস গাড়ি বাহার উদ্দিনকে ধাক্কা দিলে তিনি মাটিতে লুটিয়ে পড়ে। পরে প্রত্যক্ষদর্শীরা তাকে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে আসলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন।
সিটিজিসান.কম/রবি
Print This Post

