নাইক্ষ্যংছড়িতে পাহাড় ধসে নিহত ১, নিখোঁজ ৩

আপডেট: ১২ জানুয়ারী ২০১৭ ৯:৫৫ অপরাহ্ন

coxbazar

কক্সবাজার :: জেলার নাইক্ষ্যংছড়ি উপজেলার ঘুমধুমে পাহাড়ে মাটি কাটার সময়ে এক শ্রমিকের মর্মান্তিক মৃত্যু হয়েছে। বৃহস্পতিবার সন্ধ্যা ৬টার দিকে এ ঘটনা ঘটেছে বলে স্থানীয় সূত্রে জানা গেছে।

নিহত শ্রমিক খাইরুল আমিন (২০) ঘুমধুমের নোয়াপাড়া গ্রামের সোনা আলীর ছেলে। প্রতিদিনের মতো বাংলাদেশ-মিয়ানমার মৈত্রী সড়ক নির্মাণকাজের বালু সরবরাহ কাজের শ্রমিক হিসেবে ডাম্পার ট্রাকে করে নোয়াপাড়ায় জনৈক মৃত মীর কাসেম, পরান আহমদ ও আলমের পাহাড়ে মাটি কাটতে যায়। অসাবধানতাবশত পাহাড়ের উপরিভাগের মাটি আকস্মিক ধসে মাটিকাটারত শ্রমিকদের ও ট্রাকের ওপর ভেঙে পড়লে ঘটনাস্থলে ট্রাক ও চালক এবং শ্রমিকদের মধ্যে খাইরুল আমিন মাটি চাপা পড়ে।

প্রত্যক্ষদর্শী লোকজন ট্রাক চালক ও শ্রমিক খাইরুল আমিনকে অজ্ঞান অবস্থায় উদ্ধার করে। তৎমধ্যে খাইরুল আমিনের মৃত্যু হয়। ট্রাক চালকের অবস্থাও আশঙ্কাজনক বলে জানা গেছে। এখনও তিন শ্রমিক এখনো নিখোঁজ রয়েছে।

ঘুমধুম তদন্ত কেন্দ্র পুলিশের ইনচার্জ এরশাদ উল্লাহ ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন। তিনি জানান, খবর পেয়ে ঘটনাস্থলে পুলিশ পাঠিয়েছি।

সিটিজিসান.কম/রবি

Print This Post Print This Post