হালিশহরে গার্মেন্টেসের গুদামে আগুন

আপডেট: ১২ জানুয়ারী ২০১৭ ৫:৩৯ অপরাহ্ন

fire

চট্টগ্রাম :: নগরীর হালিশহর থানার পাশে নিডো এপারেলস নামে একটি গার্মেন্টেসের গুদামে বৃহস্পতিবার বেলা একটার অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে।

ফায়ার সার্ভিস অ্যান্ড সিভিল ডিফেন্সের আগ্রাবাদ স্টেশনের অপারেটর ও ফায়ারম্যান দিদার জানান, সিগারেটের আগুন থেকে অগ্নিকাণ্ডের সূত্রপাত হয়।

এতে গার্মেন্টেসের নিচে গুদামে থাকা পরিত্যক্ত জুট কাপড় পুড়ে গেছে। আগুনে প্রায় ৫০ হাজার টাকার ক্ষয়ক্ষতি হয়েছে বলে জানিয়েছেন ফায়ার সার্ভিসের কর্মকর্তারা।

সিটিজিসান.কম/রবি

Print This Post Print This Post