অনলাইন ডেস্ক ::
মিয়ানমার থেকে আসা রোহিঙ্গা সমস্যা সমাধানে আশাবাদী বাংলাদেশ। এ ব্যাপারে মিয়ানমারেরও আন্তরিকতার ঘাটতি নেই। নিজ মন্ত্রণালয়ে মিয়ানমারের পররাষ্ট্র প্রতিমন্ত্রী কিউ তিনের সফর নিয়ে সংবাদ সম্মেলনে একথা বলেন, পররাষ্ট্রমন্ত্রী এ এইচ মাহমুদ আলী।
পররাষ্ট্রমন্ত্রী বলেন, সুচির দূতের কাছে রোহিঙ্গা অনুপ্রবেশ নিয়ে উদ্বেগ জানানো হয়েছে। সরকার মনে করে রোহিঙ্গাদের কারণে কক্সবাজার অঞ্চলের স্থিতিশীলতা নষ্ট হচ্ছে। তাই নবাগত, নিবন্ধিত, অনিবন্ধিত সব রোহিঙ্গাকে ফেরত নিতে হবে। সরকার চায় রাখাইন রাজ্যে দ্রুতই পরিস্থিতি স্বাভাবিক হোক এবং এই রোহিঙ্গাদের নিরাপত্তা ও টেকসই জীবিকার ব্যবস্থা করা হোক।
এছাড়া দুই দেশ নিরাপত্তা ও বর্ডার লিয়াজো অফিস স্থাপনে দুটি সমঝোতা স্মারক সইয়ের ব্যাপারেও সম্মত হয়েছে বলে জানান এ এইচ মাহমুদ আলী।
সিটিজিসান.কম/রবি
Print This Post

