লোহাগাড়াতে ২০ হাজার ইয়াবাসহ যুবক আটক

আপডেট: ১২ জানুয়ারী ২০১৭ ২:১৮ অপরাহ্ন

arrest

চট্টগ্রাম :: চট্টগ্রামের লোহাগাড়া উপজেলার চুনতি এলাকা থেকে বিলাসবহুল প্রাডো গাড়িতে করে ইয়াবা পাচারের সময় মোশাররফ (৩৫) নামে এক যুবককে গ্রেফতার করেছে পুলিশ। এসময় তার কাছ থেকে ২০ হাজার পিস ইয়াবা উদ্ধার করা হয়।

বৃহস্পতিবার দুপুর পৌনে একটার দিকে ইয়াবাসহ তাকে গ্রেফতার করা হয়। মোশাররফের বাড়ি কুমিল্লা জেলার তিতাস উপজেলায়।

বিষয়টি নিশ্চিত করে চট্টগ্রামের অতিরিক্ত পুলিশ সুপার রেজাউল মাসুদ ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন।

সিটিজিসান.কম/রবি

Print This Post Print This Post