এম বেলাল উদ্দিন, চট্টগ্রাম :: চট্টগ্রামের ফটিকছড়ি উপজেলার ২০ নম্বর আবদুল্লাহপুর ইউনিয়ন পরিষদের দুইবার নির্বাচিত চেয়ারম্যান মো. হোসেন আলী তালুকদার (৪৭) মঙ্গলবার দিবাগত রাত ৩টায় চট্টগ্রামস্থ সার্জিকোপ ইউনিট-২তে চিকিৎসাধীন অবস্থায় ইন্তেকাল করেন (ইন্নালিল্লাহে…..রাজেউন)। তিনি লিভারের ক্যান্সার আক্রান্ত হয়ে বিগত ৬ মাস যাবৎ চিকিৎসাধীন ছিলেন।
১৯৬৯ সালে তিনি আবদুল্লাাহপুর তিতা গাজীর বাড়ির মোহাম্মদ আলী ও ছেমন আরা বেগমের ওরশে জম্ম গ্রহণ করেন। অমায়ীক ব্যবহারের অধিকারী ও দুই পুত্র সন্তানের জনক হোসেন আলী ২০১১ সালে ও ২০১৬ সালে ইউনিয়ন পরিষদ নির্বাচনে জয়ী হন।
ছাত্র জীবন থেকে বাংলাদেশ ছাত্রলীগের রাজনীতির সাথে জড়িত ছিলেন। ফটিকছড়ি থানা ছাত্রলীগের সভাপতির দায়িত্ব পালন করেছেন। কাউন্সিলরদের প্রত্যক্ষ ভোটে ২০১৫ সালে আবদুল্লাহপুর ইউনিয়ন আওয়ামীলীগের সভাপতির নির্বাচিত হয়ে দায়িত্বশীল ছিলেন।
আবদুল্লাহপুর উচ্চ বিদ্যালয়, গাউছিয়া কমিটি বাংলাদেশ, মাইজভান্ডারী হক কমিটি বাংলাদেশ সহ অসংখ্য সামাজিক, ধর্মীয় ও শিক্ষা প্রতিষ্টান প্রতিষ্টায় অগ্রনী ভূমিকা পালন করেন। মৃত্যুকালে মা, দুই পুত্র সন্তান, স্ত্রী, ভাই-বোন সহ অসংখ্য গুণগ্রাহী রেখে যান। গতকাল বুধবার বাদে আছর তার নামাজে জানাযাশেষে পারিবারিক কবরস্থানে দাপন করা হয়।
তার মৃত্যুতে ফটিকছড়ির সংসদ সদস্য ও বাংলাদেশ তরিতক ফেড়ারেশনের চেয়ারম্যান সৈয়দ নজিবুল বশর মাইজভান্ডারী, চট্টগ্রাম উত্তর জেলা আওয়ামী লীগের সভাপতি আলহাজ্ব নুরুল আলম চৌধুরী, সাধারণ সম্পাদক ও চট্টগ্রাম জেলা পরিষদের চেয়ারম্যান এম এ ছালাম, সাংগঠনিক সম্পাদক ও ফটিকছড়ি উপজেলা চেয়ারম্যান তৌহিদুল আলম বাবু, অর্থ সম্পাদক আলহাজ্ব ফখরুল আনোয়ার, সদস্য খাদিজাতুল আনোয়ার সনি, ফটিকছড়ি আওয়ামী লীগের সভাপতি আলহাজ্ব মুবিবুল হক, সাধারণ সম্পাদক নাজিম উদ্দিন মুহুরী, ফটিকছড়ি চেয়ারম্যান সমিতির সভাপতি সৈয়দ ওসমান গনি বাবু, সাবেক সভাপতি সোলাইমান বিকম, ধর্মপুর ইউপি চেয়ারম্যান আবদুল কাইয়ুম, কাঞ্চন নগর ইউপি চেয়ারম্যান রশিদ উদ্দিন চৌধুরী কাতেব, সমিতিরহাট ইউপি চেয়ারম্যান হারুন রশিদ কালু, পাইন্দং ইউপি চেয়ারম্যান সরোয়ার হোসেন স্বপন, হারুয়ালছড়ি ইউপি চেয়ারম্যান ইকবাল হোসেন চৌধুরী, রোসাংগীরি ইউপি চেয়ারম্যান সোয়েব আল সালেহীন, ফটিকছড়ির উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. নজরুল ইসলাম, সহকারী কমিশনার (ভূমি) নাজিমুল হায়দার, উপজেলা প্রকৌশলী বিল্লাল হোসেন, প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা তারিকুল ইসলাম গভীর শোক প্রকাশ করে শোকাহত পরিবার বর্গের প্রতি গভীর সমবেদনা জানান।
সিটিজিসান.কম/রবি
Print This Post

