চট্টগ্রাম কাস্টমস হাউজ থেকে দুই ‘ভুয়া’ চাকুরীজীবি আটক

আপডেট: ১১ জানুয়ারী ২০১৭ ৮:৫২ অপরাহ্ন

image-15148

চট্টগ্রাম ::
চট্টগ্রাম কাস্টমস হাউস থেকে আমদানি শুল্কায়ন সেকশন-৩ অবৈধ অস্থায়ীভাবে চাকুরী করার অপরাধে দুইজনকে আটক করেছে শুল্ক গোয়েন্দা ও তদন্ত অধিদফতর।

বুধবার দুপুর সাড়ে ১২টার মো. আজগর আলী এবং মো. ওবায়দুন্নোবী নামের এ দুইজনকে আটক করা হয়।

শুল্ক গোয়েন্দা ও তদন্ত অধিদফতরের চট্টগ্রাম কার্যালয়ের উপ-পরিচালক এসএম শামীমুর রহমান এর সত্যতা নিশ্চিত করেছেন। তিনি বলেন, প্রাথমিক জিজ্ঞাসাবাদে আটকরা দীর্ঘদিন যাবত কর্তৃপক্ষের অনুমতি ব্যতিরেকে আমদানি শুল্কায়ন সেকশন-৩ এবং হিসাব শাখায় বিভিন্ন কাজে জড়িত থাকার কথা জানান। আটকদের বিরুদ্ধে ব্যবস্থা নিতে সব কার্যক্রম চলছে বলেও জানান তিনি।

এর আগে গত বছরের ১৬ নভেম্বর অভিযান চালিয়ে কাস্টমস হাউস থেকে বহিরাগত চারজনকে আটকের পর মুচলেকা দিয়ে তাদের ছেড়ে দেয় শুল্ক গোয়েন্দা ও তদন্ত অধিদফতর।

সিটিজিসান.কম/রবি

Print This Post Print This Post