টেকনাফ করেসপন্ডেন্ট ::
কক্সবাজারের টেকনাফে আগাম পাওয়া যাচ্ছে আম ও কাঠাল। শীতে আগাম ফলগুলো পেয়ে সাধারণ মানুষগণ সন্তুষ্ট। ক্রেতারা বলেন, আগাম কোন ফল বাজারে আসলে তা খেতে খুব মজা লাগে। তাই বাসার জন্য আগাম ফলগুলো কিনতে স্টেশনস্থ ঝর্ণার পুর্ব পার্শে ফরিদুল আলমের দোকানে চলে এসেছি।
আবার কেউ কেউ বলেন সব ধরনের ফল সবার কাছে শেষ হয়ে গেলেও তার দোকানে আসলে তার কাছে পাওয়া যায়। এক কথায় তিনি সব ধরনের ফল সবার শুরুতে আনেন এবং সবার শেষে বিক্রি করে।
এ ব্যাপারে জানতে চাইলে ফরিদুল আলম বলেন, আমি প্রতিবছর মৌসুম অনুযায়ী আম, কাঠালসহ অন্যান্য ফল সবার আগে স্টেশনে নিয়ে এসে বিক্রি করি এবং সবার থেকে বিক্রি শেষ হয়ে গেলেও পরে সেই ফল আমার কাছে অনেকদিন পাওয়া যায়।
তিনি আরও বলেন, কেউ ফোনের মাধ্যমে আম বা অন্য কিছুর জন্য বললে সেটা সে দ্রুত ব্যবস্থা করে দেয় এবং প্রতি কেজি কাচা আম ৭৫০-৮০০ টাকা দরে বিক্রি হচ্ছে।
সিটিজিসান.কম/রবি
Print This Post

