চট্টগ্রাম :: নগরীর কর্ণফুলী থানাধীন খোয়াজনগর এলাকায় মঙ্গলবার দিবাগত রাত দেড়টার দিকে রান্নার চুলা থেকে আগুন লেগে তিনটি কাঁচা বসতঘর পুড়ে গেছে।
আগুনে প্রায় ৫ লাখ টাকার ক্ষয়ক্ষতি হয়েছে বলে জানিয়েছেন ফায়ার সার্ভিসের কর্মকর্তারা।
ফায়ার সার্ভিস অ্যান্ড সিভিল ডিফেন্সের আগ্রাবাদ স্টেশনের টেলিফোন অপারেটর সরোয়ার জাহান ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, রান্নার চুলা থেকে আগুনের সূত্রপাত হয়। এতে জসীম উদ্দিন, আব্দুল মান্নান ও কামাল উদ্দিনের মালিকানাধীন তিনটি কাঁচা বসতঘর পুড়ে গেছে।
খবর পেয়ে ফায়ার সার্ভিসের লামারবাজার ও নন্দনকানন স্টেশনের চারটি গাড়ি ঘটনাস্থলে গিয়ে প্রায় সোয়া দুইঘণ্টা চেষ্টা চালিয়ে ভোর পৌনে চারটার দিকে আগুন নিয়ন্ত্রণে আনে।
সিটিজিসান.কম/রবি
Print This Post

