ফেনীতে যুবদলের সভাপতি গাজী মানিক গ্রেপ্তার

আপডেট: ৮ জানুয়ারী ২০১৭ ৭:০৯ অপরাহ্ন

fb_img_14838753159736616
এমদাদ খান, ফেনী :: ফেনীতে জেলা যুবদলের সভাপতি গাজী হাবিবুল্লাহ মানিককে গ্রেপ্তার করেছে ফেনী থানা পুলিশ। রবিবার বিকাল ৫টায় শহিদ শহিদউল্লাহ কায়সার সড়ক থেকে তাকে গ্রেপ্তার করা হয়।

ফেনী মডেল থানার পরিদর্শক মো.রাশেদ খান চৌধুরী জানান, মিছিলের প্রস্তুতি নেয়ার সময় ফেনী শহরের সমবায় সুপার মার্কেটের পিছন থেকে জেলা যুবদলের সভাপতি গাজী হাবিবুল্লাহ মানিককে গ্রেপ্তার করেছে পুলিশ।

ফেনী মডেল থানায় গাজী হাবিবুল্লাহ মানিকের বিরুদ্ধে একাধিক মামলা রয়েছে। জেলা বিএনপি সভাপতি এডভোকেট আবু তাহের গাজী মানিকের গ্রেফতারের নিন্দা জানান।

সিটিজিসান.কম/রবি

Print This Post Print This Post