ইপিজেডে ২ লাখ টাকা চোলাইমদসহ অাটক ২

আপডেট: ৮ জানুয়ারী ২০১৭ ৯:৫৬ পূর্বাহ্ন

181223arrest_logo_2

চট্টগ্রাম :: নগরীর ইপিজেড থানার ৯ নম্বর গুপ্ত খাল থেকে চোলাই মদ ব্যবসায়ী মো.ইউসুফ (৪৫) ও প্রভাত কুমার দাশ (৫০) কে ৫০০ লিটার চোলাই মদসহ অাটক করে পুলিশ।

শনিবার সন্ধ্যা সাড়ে ৭ টার দিকে ৫০০ লিটার মদসহ অাটক করে। যার অানুমানিক মূল্য ২ লাখ টাকা।

অাটককৃতরা হল- প্রভাত দাশ। সে চট্টগ্রামের সাতকানিয়া উপজেলার পুরাঙ্গর ফকিরখিল কুমার পাড়া গ্রামের মৃত চিত্তরনঞ্জন দাশের পুত্র ও মো.ইউসুফ। সে নগরীর বায়েজিদ থানার ওয়াজেদিয়া এলাকার মৃত অাবুল বশরের পুত্র। এরা দুজনই চট্টগ্রাম জেলার স্থায়ী বাসিন্দা।

এ ব্যাপারে ইপিজেড থানার এসঅাই কফিল উদ্দিন জানায়, অাটককৃতরা দীর্ঘদিন যাবত মাদক ব্যবসায় জড়িত। এ ব্যাপারে থানায় তাদের বিরুদ্ধে মাদক অাইনে মামলা দায়ের হয়েছে বলে জানান এসআই।

সিটিজিসান.কম/রবি

Print This Post Print This Post