সারাদেশে বিএনপির বিক্ষোভের ডাক

আপডেট: ৭ জানুয়ারী ২০১৭ ২:৫৬ অপরাহ্ন

bnp

অনলাইন ডেস্ক :: ‘গণতন্ত্র হত্যা’ দিবস উপলক্ষে সমাবেশের অনুমতি না দেয়ার প্রতিবাদে আগামীকাল রবিবার সারাদেশে বিক্ষোভের ডাক দিয়েছে বিএনপি। শনিবার (৭ জানুয়ারি) সকাল ১১ টার দিকে এ কর্মসূচির ঘোষণা দেয় দলটি।

নির্দলীয় সরকারের অধীনে নির্বাচনের দাবিতে ২০১৪ সালের ৫ জানুয়ারির দশম জাতীয় সংসদ নির্বাচন বর্জন করে বিএনপি ও এর শরিকেরা। এরপর থেকে দিনটিকে ‘গণতন্ত্র হত্যা’ দিবস হিসেবে পালন করছে বিএনপি।

এ উপলক্ষে আজ শনিবার বিকেলে সোহরাওয়ার্দী উদ্যানে সমাবেশের কর্মসূচি দেয়া হয়েছিল। কিন্তু শেষ পর্যন্ত সমাবেশের অনুমতি পায়নি দলটি।

সিটিজিসান.কম/রবি

Print This Post Print This Post