কক্সবাজারে বখাটের ছুরিকাঘাতে মাদ্রাসা ছাত্রী বিলকিস

আপডেট: ৭ জানুয়ারী ২০১৭ ২:৪০ অপরাহ্ন

coxbazar

কক্সবাজার :: লেখাপড়া করে আলোকিত হতে চেয়েছিলেন। একমাত্র মেয়েকে ঘিরে মা-বাবার অনেক স্বপ্ন ছিলো। স্বপ্ন ছিলো মেয়ে শিক্ষিত হয়ে তাদের ঘরে ‘আলো’ জ্বালাবে। তাইতো পড়ালেখায় মন দিয়েছিলো বিলকিস।

শেষ পর্যন্ত ওই বখাটে মেয়েটিকে দুনিয়া থেকে সরিয়ে দেওয়ার মতো দুঃসাহস করে। পরিকল্পনা অনুযায়ী মাদ্রাসায় যাওয়ার পথে একা পেয়ে মেয়েটিকে উপর্যপুরি ছুরিকাঘাত করে ওই বখাটে। ধারালো ছুরির আঘাতে ক্ষতবিক্ষত বিলকিস এখন মৃত্যু পথযাত্রী।

বর্তমানে কক্সবাজার সদর হাসপাতালের বেডে অচেতন অবস্থায় পড়ে আছে। চিকিৎসকরা মেয়েটিকে সুস্থ করে তুলতে চেষ্টা চালিয়ে যাচ্ছেন। তবে আজ শনিবার সকালে বিলকিসের বাবা সাংবাদিকদের কাছে ঘটনার বিষয়ে কথা বলেন।

চিকিৎসকরা জানান, ছুরির আঘাতে বিলকিসের বাম হাতের পাঁচটি রগ কেটে যায়। প্রচুর রক্তক্ষরণ হয়েছে। সে কারণে দু’দিনের চিকিৎসায়ও মেয়েটি ৮০ শতাংশ অচেতন রয়েছেন। তার জরুরি ভিত্তিতে উন্নত অস্ত্রোপচার দরকার।

শনিবার সকাল সাড়ে ১০ টায় হাসপাতালের বারান্দায় বিলকিসের বাবা মোক্তার আহামদ বলেন, ‘আমি সামান্য মুদি দোকানী। অতি কষ্টে সন্তানদের লালন-পালন করছি। বিলকিসকে অস্ত্রোপচার করতে হবে। চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে যাওয়ার পরামর্শ দিয়েছেন চিকিৎসকরা।

এ ব্যাপারে কোনাখালী ইউপি চেয়ারম্যান দিদারুল ইসলাম সিকদার বলেন, আমি বিষয়টি জানার পর মিনহাজকে আটক করে স্থানীয় মেম্বারের জিম্মায় ছেড়ে দিয়েছি। তবে ওই ছাত্রী সুস্থ হলে শালিসের মাধ্যমে মিনহাজের বিচার হবে।

জানা যায়, কোণাখালী সেনঘোনা এলাকার মোকতার আহমদের মেয়ে ও কোনাখালী হেদায়তুল উলুম দাখিল মাদ্রাসার নবম শ্রেণির ছাত্রী হুরে জন্নাত বিলকিছ (১৫) গত বৃহস্পতিবার (৫ ডিসেম্বর) সকালে মাদ্রাসার যাওয়ার পথে উৎপেতে থাকা কোণাখালী খাতুরবাপের পাড়া ৩ নম্বর ওয়ার্ডের আবুল কাশেমের পুত্র ও মেহেরনামা উচ্চ বিদ্যালয়ের এসএসসি পরীক্ষার্থী বখাটে মিনহাজ উদ্দিন বিলকিসকে উপর্যপুরি ছুরিকাঘাত করে।

চকরিয়া থানার ওসি জহিরুল ইসলাম খন্দকার বলেন, ঘটনার বিষয়ে আমি অবগত নই। ঘটনাস্থলে আমি পুলিশ পাঠাচ্ছি। অভিযোগ পেলে ব্যবস্থা নেওয়া হবে।

সিটিজিসান.কম/রবি

Print This Post Print This Post