খাগড়াছড়িতে পুলিশী বাঁধায় কালো পতাকা সমাবেশ

আপডেট: ৫ জানুয়ারী ২০১৭ ৪:৩৩ অপরাহ্ন

2

এমদাদ খান, খাগড়াছড়ি ::
জেলার বিএনপি’র সভাপতি ও কেন্দ্রীয় বিএনপির কর্মসংস্থান বিষয়ক সহ-সম্পাদক ওয়াদুদ ভূইয়া বলেছেন, শেখ হাসিনার পতন অচিরেই ঘটবে। স্বৈরাচারী এরশাদ সরকারের ন্যায় শেখ হাসিনারও অবৈধ আখড়ে ধরা ক্ষমতার পতন অনিবার্য বলে তিনি উল্লেখ করেন।

1

বৃহস্পতিবার সকাল সাড়ে ১১ টায় জেলা বিএনপি ও অঙ্গ-সংগঠনের উদ্যোগে ৫ জানুয়ারী গণতন্ত্র হত্যা দিবস পালন কালে পুলিশী বাঁধায় জেলা শহরের কলাবাগানে সমাবেশে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

এসময় তিনি গণতন্ত্র পুনোর উদ্ধারে সকল নেতাকর্মীকে ঐক্যবদ্ধ হয়ে আন্দোলনের জন্য প্রস্তুত থাকার আহবান জানান। এসময় বক্তব্য রাখেন, জ্যোষ্ঠ সহ-সভাপতি প্রবীন চন্দ্র চাকমা, সাধারণ সম্পাদক আবু ইউসুফ চৌধুরী প্রমূখ।

এসময় বিভিন্ন উপজেলা থেকে আসা নেতাকর্মীরা উপস্থিত হয়ে গণতন্ত্র হত্যা দিবস উপলক্ষে কালো পতাকা মিছিল করতে চাইলে কলাবাগানে পুলিশী বাঁধার মূখে পড়ে। পরে নেতাকর্মীরা সেখানেই কালো পতাকা হতে মিছিল করে সমাবেশ করে।

এতে অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন, খাগড়াছড়ি জেলা বিএনপি’র সহ-সভাপতি কংচাইরী মাষ্টার, মংসাথোয়াই চৌধুরী, যুগ্ম সাংগঠনিক সম্পাদক এমএন আফসার, আইন বিষয়ক সম্পাদক আব্দুল মালেক মিন্টু, দপ্তর সম্পাদক মো.ইউসুফ, সহ-দপ্তর সম্পাদক আবু তালেব, জেলা যুবদলের সাধারন সম্পাদক মাহবুব উল আলম সবুজ, বিএনপি নেতা আ.বর রাজা, জেলা ছাত্রদলের সিনিয়ির সহসভাপতি শরিফুল ইসলাম আসাদ,সাধারণ সম্পাদক ইব্রাহীম খলিল,মহিলা দলের সভানেত্রী শাহনাজ বেগম রোজি, সম্পাদিকা কুহেলী দেওয়ান প্রমূখ।

সিটিজিসান.কম/রবি

Print This Post Print This Post