চান্দগাঁওতে ২ কোটি টাকার কাঠসহ আটক ৪

আপডেট: ৫ জানুয়ারী ২০১৭ ১০:৪৯ পূর্বাহ্ন

04-01-17-1

স্টাফ করেসপন্ডেন্ট, চট্টগ্রাম :: নগরীর চান্দগাঁও থানাধীন বলিরহাট খালেক মেম্বারের স’মিল ‘মেসার্স বড়পীর ফার্ণিচার এন্ড টিম্বার’ এ বিভিন্ন সরকারী বন থেকে সেগুন কাঠ অবৈধভাবে সংগ্রহ করে পাচারের উদ্দেশ্যে মজুদ করার সময় ২ কোটি টাকা মূল্যের সেগুন কাঠসহ ৪ জনকে আটক করে চট্টগ্রাম র‌্যাব-৭।

গতকাল বুধবার র‌্যাবের মেজর এসএম সুদীপ্ত শাহীন এর নেতৃত্বে অভিযান পরিচালনা করা হয়।

আটককৃতরা হলেন, আবু তালেব (৩০), নগরীর চান্দগাঁও থানার পাক্কা দোকান খাজা রোডের মোহাম্মদ মিয়ার পুত্র, আব্দুল গনী (৫৫), বোরা জেলার পাত্তা গ্রামের বেদুবিয়া মৃত মনু মিয়ার পুত্র, মো.সিরাজ (৪৫), ভোলা জেরার নেয়ামতপুর, লালমোহন থানার মৃত ইসমাইলের পুত্র, মো. দুলাল (৩৫), ভোলা জেলার ইলিশা গ্রামের লালমোহন থানার আব্দুল মোতালেবের পুত্র।

উদ্ধারকৃত সেগুন কাঠ ও জব্দকৃত যন্ত্রপাতির আনুমানিক মূল্য ০২ কোটি টাকা হতে পারে বলে র‌্যাবের মিঢিয়া অফিসার সংবাদ মাধ্যমকে জানান।

ধৃত আসামী ও কাঠগুলো চান্দগাঁও থানায় হস্তান্তর করা হয়েছে বলে পতেঙ্গা র‌্যাব-৭ সদর দপ্তর সূত্রে জানান।

সিটিজিসান.কম/শিশির

Print This Post Print This Post