আগ্রাবাদে অগ্নিকান্ডে পুড়েছে বাস

আপডেট: ৫ জানুয়ারী ২০১৭ ১০:৩৩ পূর্বাহ্ন

fire

চট্টগ্রাম :: নগরীর ডবলমুরিং থানাধীন আগ্রাবাদের চৌমুহনী এলাকায় বুধবার দিবাগত রাত একটার দিকে আগুন লেগে একটি বাস পুড়ে গেছে। আগুনে প্রায় তিন লাখ টাকার ক্ষয়ক্ষতি হয়েছে বলে জানিয়েছেন ফায়ার সার্ভিসের কর্মকর্তারা।

ফায়ার সার্ভিস অ্যান্ড সিভিল ডিফেন্সের আগ্রাবাদ স্টেশনের সিনিয়র অফিসার আবুল কালাম আজাদ জানান, বৈদ্যুতিক গোলযোগ থেকে আগুনের সূত্রপাত হয়। এতে বাসটি পুরো পুড়ে গেছে।

খবর পেয়ে ফায়ার সার্ভিসের আগ্রাবাদ স্টেশনের দুটি গাড়ি ঘটনাস্থলে গিয়ে প্রায় ১৫ মিনিট চেষ্টা চালিয়ে রাত সোয়া ১ টার দিকে আগুন নিয়ন্ত্রণে আনে।

সিটিজিসান.কম/শিশির

Print This Post Print This Post