চট্টগ্রাম ::
বঙ্গবন্ধু শেখ মুজিবের হাতে গড়া সংগঠন বাংলাদেশ ছাত্রলীগের ৬৯তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে ৩৯ নম্বর ওয়ার্ড ও ইপিজেড থানা ছাত্রলীগের যৌথ উদ্যোগে কেক কাটা উৎসব ও আলোচনা সভা ছাত্রলীগ নেতা শাহাদাৎ হোসেন বুলুর সভাপতিত্বে এবং ছাত্রনেতা জিয়াউল হক জিয়ার পরিচালনায়ে ইপিজেড থানার রেশমী ক্লাবের মাঠে বুধবার সন্ধ্যায় অনুষ্ঠিত হয়।
এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ইপিজেড থানার ৩৯ নম্বর ওয়ার্ড যুবলীগ সভাপতি ও কাউন্সিলর হাজী জিয়াউল হক সুমন।
অলোচক বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সাবেক কেন্দ্রিয় ছাত্রলীগের উপ-প্রচার সম্পাদক আজিজুর রহমান (আজিজ), প্রধান বক্তা ছিলেন নগর প্রচার লীগের মহাসচিব ও সাবেক ছাত্রলীগ নগর সদস্য মুহাম্মদ ওয়াসিম আক্রাম, নগর সাংগঠনিক সম্পাদক আমীর হামজা, সাবেক ছাত্রলীগ নেতা-মুক্তার আহম্মদ।
এসময় আরও উপস্থিত ছিলেন, ব্যারিস্টার বিশ্ববিদ্যালয় কলেজ ছাত্রলীগ সহসভাপতি আরমান বিন কবির, জুনায়েদ খলিল দিপু, সাংস্কৃতিক সম্পাদক মোহাম্মদ সায়েম, মোঃ তুষার, মো. সাজ্জাদ হোসেন মাসুদ, আদিত্য, আসিফ ,আজাদ হোসেন শুভ, সনি, সাইমন প্রমুখ।
প্রধান অতিথি তার বক্তব্যে বলেন,গৌরবময় ঐতিহ্যে ছাত্রসমাজের যে ভ’মিকা ছিল তার পুরোটাই ছাত্রলীগের দখলে ছিল। সেই ইতিহাস ধরে দেশ-সমাজ উন্নয়নে ছাত্রলীগের নেতা কর্মীদেও এগিয়ে আসতে দৃঢ় আহবান জানান। পরে অতিথিবৃন্দরা কেকে কেটে এবং আতশবাজি-পার্টিস্প্রে উড়িয়ে উৎসব মুখরভাবে৬৯তম প্রতিষ্ঠা বার্ষিকী উদযাপন করেন।
সিটিজিসান.কম/শিশির
Print This Post

