সীতাকুণ্ড করেসপন্ডেন্ট :: অনুষ্ঠানের শুরুতে ‘শুভ শুভ শুভদিন ছাত্রলীগের জন্মদিন, ছাত্রলীগের জন্মদিন শুভ শুভ শুভদিন’ শ্লোগানের মধ্যে দিয়ে সকাল ১০টায় চট্টগ্রামের সীতাকুণ্ড বিশ্ববিদ্যালয় কলেজ প্রাঙ্গনে সীতাকুণ্ড উপজেলা চেয়ারম্যান এসএম আল মামুনের পক্ষে ছাত্রলীগের ৬৯ তম জন্মদিনের কেক কাটে সীতাকুণ্ড উপজেলা ছাত্রলীগ ও কলেজ ছাত্রলীগের নেতৃবৃন্দ।
পরে বেলা ১১টায় কলেজ প্রাঙ্গন থেকে মিছিল বের করা হয়। মিছিলটি কলেজ গেইট থেকে শুরু হয়ে সীতাকুণ্ড বাজার পদক্ষিন করে পৌরসভার সামনে গিয়ে শেষ হয়।
চট্টগ্রাম উত্তর জেলা ছাত্রলীগের সদস্য ও সীতাকুণ্ড উপজেলা ছাত্রলীগের সহ-সভাপতি মোঃ সোহেল এর সভাপতিত্বে সীতাকুণ্ড উপজেলা ছাত্রলীগ ও কলেজ ছাত্রলীগের উদ্দ্যোগে কলেজ প্রাঙ্গনে কেক কেটে ছাত্রলীগের ৬৯ তম প্রতিষ্টা বার্ষিকী পালন করা হয়।
এসময় আরো উপস্থিত ছিলেন, পৌরসভা যুবলীগ নেতা দাউদ সম্রাট, সাজ্জাদ, আরিফ, ইরফাত, সীতাকুণ্ড উপজেলা ছাত্রলীগ এর সহ সভাপতি এনাম, কিবরিয়া, সাংগঠনিক সম্পাদক ফোরকান, ১নং ইউনিয়ন ছাত্রলীগের সাধারণ সম্পাদক বুলবুল, পৌরসভা ছাত্রলীগ নেতা আনোয়ার, মোশারফ, সীতাকুণ্ড কলেজ ছাত্রলীগ নেতা সম্ভু, সাইফুল, বাপ্পি, অনিক প্রমুখ।
কলেজ প্রাঙ্গনে কেক কাটার পর সংক্ষিপ্ত বক্তব্যে চট্টগ্রাম উত্তর জেলা ছাত্রলীগের সদস্য ও সীতাকুণ্ড উপজেলা ছাত্রলীগের সহ-সভাপতি মোঃ সোহেল বলেন, আগামীতে জঙ্গি, সন্ত্রাস ও রাষ্ট্রবিরোধী কর্মকান্ডে প্রতিরোধে বাংলাদেশ ছাত্রলীগ নেতৃবৃন্দ গুরুত্বপুর্ণ ভূমিকা পালন করবে। ভবিষ্যতে সব ধরনের সন্ত্রাসী কর্মকান্ড রুখে দিবে ছাত্রলীগ। তিনি ৬৯ তম জন্মবার্ষিকে ছাত্রলীগের মঙ্গল কামনা করেন।
সিটিজিসান.কম/শিশির
Print This Post

