অন্তঃসত্তা হওয়া ছাত্রীকে নিয়ে তোলপাড়

আপডেট: ৪ জানুয়ারী ২০১৭ ১১:৪৬ অপরাহ্ন

hqde

ঠাকুরগাঁও :: ৫ম শ্রেণির এক ছাত্রীকে নিয়ে ঠাকুরগাঁওয়ের জেলার সদর উপজেলায় অন্তঃসত্তা হওয়া তোলপাড় চলছে। লজ্জায় মেয়েটি স্কুলে যাওয়া ছেড়ে দিয়েছে।

তবে মেয়েটির বাবা মঙ্গলবার রুহিয়া থানায় আমিরুল ইসলাম শুকুর নামে এক ব্যক্তির বিরুদ্ধে ধর্ষণের অভিযোগে মামলা করেছেন।

পরিবারের অভিযোগ, ওই মেয়েটি গ্রামের পাশের একটি বিদ্যালয়ে যাওয়ার সময় রাস্তার পাশের চা দোকানদার আমিরুল ইসলাম শুকুর একদিন একা পেয়ে ধর্ষণ করে। এ ঘটনা এলাকায় জানাজানি হলেও বিচার পায়নি মেয়েটির পরিবার। সময় গড়িয়ে এদিকে শিশু মেয়েটি এখন ৬ মাসের অন্তঃসত্তা হয়ে পড়েছে।

ঠাকুরগাঁও সদর উপজেলার রুহিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) খান মো. শাহারিয়ার জানান, ওই ঘটনায় মামলা হয়েছে। আমরা প্রয়োজনীয় ব্যবস্থা নিচ্ছি।

সিটিজিসান.কম/রবি

Print This Post Print This Post