কাল সমাবেশ করার অনুমতি পেল নগর বিএনপি

আপডেট: ৪ জানুয়ারী ২০১৭ ৯:২৬ অপরাহ্ন

bnp20161107163732

চট্টগ্রাম :: সিএমপি কমিশনার মো.ইকবাল বাহারের সঙ্গে দেখা করে আগামীকাল ৫ জানুয়ারি কার্যালয়ের সামনে সমাবেশ করার অনুমতি আদায় করেছেন নগর বিএনপির সভাপতি ডা.শাহাদা‍ৎ হোসেন। তবে বিএনপিকে শর্ত দিয়েছে সিএমপি।

নগর পুলিশের উপ কমিশনার (বিশেষ শাখা) মোয়াজ্জেম হোসেন ভূঁইয়া বলেন, সমাবেশের মৌখিক অনুমতি দেয়া হয়েছে। লিখিত কোন অনুমতি দিইনি। কালো পতাকা মিছিলের বিষয়ে আমরা কঠোর অবস্থানে আছি। এটা কোনভাবেই করতে দেয়া যাবে না। এতে আইনশৃঙ্খলা পরিস্থিতির অবনতি ঘটতে পারে।

৫ জানুয়ারি জাতীয় সংসদ নির্বাচনের বর্ষপূর্তির দিনটিকে ‘গণতন্ত্র হত্যা দিবস’ হিসেবে পালন করে আসছে বিএনপি। এবছর দলটি জেলায় জেলায় সমাবেশ ও কালো পতাকা মিছিলের ঘোষণা দিয়েছে।

জানতে চাইলে নগর বিএনপির সভাপতি ডা.শাহাদাৎ হোসেন বলেন, পুলিশ কার্যালয়কেন্দ্রিক সমাবেশ করার অনুমতি দিয়েছে। রাস্তা বন্ধ না করতে তারা বলেছেন। আমরা রাস্তা বন্ধ না করেই সমাবেশ করব।

বুধবার বিকেল ৩টার দিকে শাহাদাৎ সিএমপি কমিশনারের কার্যালয়ে যান। এর আগে
সকালে নগরীর নাসিমন ভবনের মাঠে উত্তর জেলা এবং বিকেলে নিউমার্কেটে দোস্ত বিল্ডিং চত্বরে দক্ষিণ জেলা বিএনপি সমাবেশের অনুমতি পেয়েছে।

সিটিজিসান.কম/রবি

Print This Post Print This Post