রাঙ্গুনিয়া করেসপন্ডেন্ট :: ছাত্রলীগের ৬৯তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে রাঙ্গুনিয়া কলেজ ছাত্রলীগের উদ্যোগে র্যালী ও আলোচনা সভা বুধবার (৪ জানুয়ারি) অনুষ্ঠিত হয়। র্যালীটি রাঙ্গুনিয়া কলেজ প্রাঙ্গন থেকে শুরু হয়ে বিভিন্ন সড়ক প্রদক্ষিণ শেষে চট্টগ্রামের রাঙ্গুনিয়া কলেজের হলরুমে আলোচনা সভা সম্পন্ন হয়।
আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্য রাখেন রাঙ্গুনিয়া কলেজের অধ্যক্ষ আবু ইউসুফ।
বিশেষ অতিথির বক্তব্য রাখেন কলেজের উপাধ্যক্ষ অধ্যাপক সুজাউদ্দিন, চট্টগ্রাম উত্তরজেলা ছাত্রলীগের সহসভাপতি ওমর ফারুক, যুগ্ন সম্পাদক জাকিরুল আজম চৌধুরী মুরাদ, উপজেলা ছাত্রলীগের সাবেক সভাপতি নাছির উদ্দিন আহমেদ, কলেজের অধ্যাপক নুরুল মোমেন চৌধুরী, বিশ্বজিৎ রায় চৌধুরী, এরশাদুল মোস্তফা, ইফতেখার হোসেন, প্রনয় বড়ুয়া।
বক্তব্য রাখেন কলেজ ছাত্রলীগের সাবেক আহবায়ক নইমুল হক চৌধুরী, ছাত্রনেতা মো. ফয়েজ, গিয়াস উদ্দিন জয়, অভিজিৎ তালুকদার পাপেল, নুরুল আলম, রিফাত চৌধুরী, কলেজ ছাত্রলীগ নেতা আলী শাহ, সেজান সিকদার, আসফি চৌধুরী, মো. সাইফু, মো. রকি, মো. সাকিব, মো. খোরশেদ, শহীদুল ইসলাম , মো. টিপু, মো. সোহেল প্রমুখ।
সিটিজিসান.কম/রবি
Print This Post

