মিরসরাই করেসপন্ডেন্ট :: চট্টগ্রামের মিরসরাইয়ে ছাত্রলীগের ৬৯ তম প্রতিষ্ঠাবার্ষিকী পালন করা হয়েছে। বুধবার (৪ জানুয়ারি) মিরসরাই উপজেলা ছাত্রলীগের উদ্যোগে দলীয় কার্যালয়ে প্রতিষ্ঠাবর্ষিকী উপলক্ষে কেক কেটে প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন করা হয়।
ছাত্রলীগের সভাপতি রাসেল ইকবাল চৌধুরীর সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক ফরহাদ হোসাইনর সঞ্চালনায় অনুষ্ঠানে উপস্থিত ছিলেন, সাবেক উপজেলা মঘাদিয়া ইউনিয়ন পরিষদের সাবেক চেয়ারম্যান শাহিনুল কাদের চৌধুরী, উপজেলা যুবলীগের যুগ্ম আহ্বায়ক নুরুল আবছার সেলিম, মাহফুজ আলম, জেলা ছাত্রলীগের সহ সভাপতি মাইনুর ইসলাম রানা, উত্তর জেলা ছাত্রলীগের উপ-ধর্ম সম্পাদক মেজবাহ উদ্দিন বাবু, সদস্য আলাউদ্দিন হায়দার রাজু, ছাত্রলীগ এসএম নেওয়াজ চৌধুরীসহ বিভিন্ন ইউনিয়ন ও কলেজ ছাত্রলীগের নেতৃবৃন্দরা উপস্থিত ছিলেন।
সিটিজিসান.কম/রবি
Print This Post

