মিরসরাইয়ে তারুণ্য সংগঠনের উদ্যোগে শীতবস্ত্র বিতরণ

আপডেট: ৪ জানুয়ারী ২০১৭ ৮:৪০ অপরাহ্ন

mirsarai-photo2

সাদমান সময়, মিরসরাই করেসপন্ডেন্ট (চট্টগ্রাম) ::
মানুষ মানুষের জন্যে , জীবন জীবনের জন্যে একটু সহানুভূতি কি মানুষ পেতে পারে না , ভুপেন হাজারিকার সেই বিখ্যাত গানের কথা বলছি “একটি শীতবস্ত্র হোক একজন শীতার্ত মানুষের অস্ত্র।”

মানব সেবা বড়ই লোভনীয় ব্যাপার। সব লোভে পাপ হলেও এই লোভে মোটেও পাপ নেই। নগরের বাসিন্দাদের গায়ে হয়তো এখনো শীত সেভাবে লাগছে না, গ্রামাঞ্চলে কিন্তু শুরু হয়ে গেছে শীতের প্রকোপ।

এক টুকরো শীতের কাপড় যার নাই সে বোঝে শীতের কষ্ট! আর সে যদি হয় শিশু, বৃদ্ধ অথবা বৃদ্ধা-বুঝতেই পারছেন কেমন হতে পারে তার অবস্থা। এই কষ্টকে কিছুটা জয় করতে চট্টগ্রাম নগরের তরুণদের সংগঠন নগর তারুণ্যর উদ্যোগে নতুন বছরের নতুন শীতকে জয় করতে রবিরার (১ জানুয়ারি) সকাল ১০টা থেকে নগরীর জামালখান এলাকায় শাহ ওয়ালীউল্লাহ ইনস্টিটিউট স্কুল ক্যাম্পাসে এই কর্মসূচি পালন করা হয়েছে।

শীতবস্ত্র বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জামাল খান (১০৬) ওয়ার্ড কাউন্সিলর শৈবাল দাশ সুমন। এইসময় অন্যান্যদের মাঝে উপস্থিত ছিলেন, শাহ ওয়ালীউল্লাহ ইনস্টিটিউট স্কুলের প্রধান শিক্ষক মো: আবু সোলাইমান, সহকারী শিক্ষক আলিম উদ্দীন, গিয়াস উদ্দীন, নগর তারুণ্য সংগঠনের প্রতিষ্ঠাতা কাজী আসিফুর রহমান, সদস্য ইন্তেসার বিন হেলাল, ইসতিয়াক মোহাম্মদ আসিফ, মো: মিনহাজ, মো: মুন্না, সুমাইয়া বিনতে শামস, তৃষা চৌধুরী, বর্ষা চৌধুরী প্রমুখ।
এইসময় নগর তারুণ্য সংগঠনের প্রতিষ্ঠাতা কাজী আসিফুর রহমান বলেন, অসহায়দের মাঝে শীত বস্ত্র বিতরণ আমাদের প্রথম কার্যক্রম।

এই কার্যক্রমের মাধ্যমে আমাদের সংগঠনের আত্মপ্রকাশ পেলো। সর্বশেষ ৬০ জন অসহায় ও শীতার্তদের মাঝে শীতবস্ত্র বিতরণ করা হয়।

সিটিজিসান.কম/রবি

Print This Post Print This Post