
রাঙ্গুনিয়া করেসপন্ডেন্ট :: চট্টগ্রামের রাঙ্গুনিয়া উপজেলা আওয়ামীলীগের উদ্যোগে আগামী বৃহস্পতিবার ৫ জানুয়ারি গণতন্ত্র রক্ষা দিবস উপলক্ষে গণজমায়েত র্যালী ও সমাবেশের আয়োজন করা হয়েছে।
এদিন সকাল দশটায় উপজেলা সদর ইছাখালীতে কেন্দ্রীয় কর্মসুচির অংশ হিসেবে গণজমায়েতের মাধ্যমে এসব কর্মসুচী পালন করা হবে।
উপজেলা আ.লীগের ভারপ্রাপ্ত সাধারন সম্পাদক ইঞ্জিনিয়ার শামসুল আলম তালুকদার চট্টগ্রাম উত্তর জেলা, উপজেলা, ইউনিয়ন আ.লীগ, যুবলীগ, ছাত্রলীগ কৃষকলীগ, স্বেচ্ছাসেবকলীগ, মহিলা আ.লীগসহ সহযোগী ও অঙ্গ সংগঠনের সকল স্তরের নেতাকর্মীদের যথাসময়ে উপস্থিত থাকার জন্য অনুরোধ জানিয়েছেন।
সিটিজিসান.কম/রবি
Print This Post
