চবি ছাত্রলীগের সহসভাপতি মামুন কারাগারে

আপডেট: ৩ জানুয়ারী ২০১৭ ৫:৫৬ অপরাহ্ন

mamun20170102095637

চট্টগ্রাম :: চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় (চবি)’র শাখা ছাত্রলীগের সহ-সভাপতি মো.মামুনকে সংঘর্ষের মামলায় গ্রেফতার হওয়া কারাগারে পাঠানোর আদেশ দিয়েছেন আদালত। মঙ্গলবার চট্টগ্রামের বিচারিক হাকিম মো.হেলাল উদ্দিন এ আদেশ দিয়েছেন।

জেলা পুলিশ পরিদর্শক (প্রসিকিউশন) এইচ এম মশিউর রহমান বলেন, মামুনের পক্ষে জামিনের আবেদন করা হয়েছিল। আদালত জামিন নামঞ্জুর করেছেন। একইসঙ্গে ৮ জানুয়ারি মামলার পরবর্তী তারিখ ধার্য করেছেন। মামুন প্রয়াত ছাত্রলীগ নেতা দিয়াজ ইরফান চৌধুরীর অনুসারী হিসেবে পরিচিত।

প্রসঙ্গত, রোববার (০১ জানুয়ারি) রাতে বিশ্ববিদ্যালয়ের আবদুর রব হলের সামনে থেকে মামুনকে গ্রেপ্তার করা হয়।

সিটিজিসান.কম/রবি

Print This Post Print This Post