এমদাদ খান, ফেনী করেসপন্ডেন্ট :: জেলার পৌর মার্কেটে দলীয় কার্যালয়ে ২ জানুয়ারি ফেনী সদর উপজেলা আওয়ামীলীগের পূর্নাঙ্গ কমিটির পরিচিতি সভা ও আগামী ৫ই জানুয়ারী গনতন্ত্র দিবসের সমাবেশ কে সফল করতে প্রস্তুতি সভা অনুষ্ঠিত হয়।
সদর উপজেলা আওয়ামী লীগের সভাপতি করিম উল্যাহ বিকম এর সভাপতিত্বে সাধারন সম্পাদক এড.নুর হোসেনের পরিচালনায় সভায় বক্তব্য রাখেন ফেনী জেলা আওয়ামী লীগের সাধারন সম্পাদক নিজাম উদ্দিন হাজারী। এসময় তিনি ২০১৯ সালের নির্বাচন কে সামনে রেখে দলীয় নেতাকর্মীদের স্ব স্ব ইউনিয়নে ঐক্যবদ্ধ হয়ে কাজ করার আহ্বান জানান।
সম্প্রতি জেলার বিভিন্নস্থানে আওয়ামী লীগের নাম ভাংগিয়ে সালিশ বাণিজ্যে জড়িয়ে পড়ার একাধিক অভিযোগ উঠে ।এর প্রেক্ষিতে তিনি দলীয় নেতাকর্মীদের কঠোর ভাবে হুশিয়ারী করে বলেন কোন এলাকায় নির্বাচিত জনপ্রতিনিধি ছাড়া দলের কোন নেতাকর্মী সালিশ করতে পারবেনা, যদি কোন নেতাকর্মী ভবিষ্যতে শালিশ করে তার বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেয়া হবে।
এছাড়া স্ব স্ব ইউনিয়নের জনপ্রতিনিধিদের উদ্দেশ্য করে বলেন এখন থেকে যার যার ইউনিয়নকে শতভাগ মাদক মুক্ত করতে হবে।যদি কেউ এটা করতে ব্যর্থ হয় তাহলে এর দায়ভার ঐ ইউনিয়নের জনপ্রতিনিধি কে গ্রহন করতে হবে।
এসময় তিনি সদর উপজেলার ১২ টি ইউনিয়নে ১০টি করে মোট ১২০টি নতুন রাস্তা পাকারনের জন্য প্রকল্প তৈরি করে অতিদ্রুত জমা দেওয়ার জন্য ১২টি ইউনিয়নের চেয়ারম্যান কে ১২টি ডিউ লেটার প্রদান করেন।এবং অতি দ্রুত রাস্তা গুলো কাজ শুরু করার ঘোষনা দেন।
সভায় আরও বক্তব্য রাখেন ফেনী জেলা আওয়ামী লীগের সভাপতি, সদর উপজেলা পরিষদের চেয়ারম্যান আলহাজ্ব আবদুর রহমান বিকম, ফেনী জেলা যুবলীগের সাধারন সম্পাদক বাবু শুসেন চন্দ্র শীল,সদর উপজেলা যুবলীগের সভাপতি নুরুল আবছার আপন ও সদর উপজেলা ছাত্রলীগের সাধারন সম্পাদক আবদুস শুক্কুর মানিক।
বক্তারা আগামী ৪ জানুয়ারী ছাত্রলীগের প্রতিষ্ঠা বার্ষিকী ও ৫ জানুয়ারী গনতন্ত্র দিবসের সমাবেশ সফল করার জন্য সবার প্রতি আহ্বান জানান।
সিটিজিসান.কম/রবি
Print This Post

