চট্টগ্রাম :: আজ মঙ্গলবার দুপুর ৩.১০ মিনিটে চট্টগ্রামসহ দেশের বিভিন্ন জায়গায় ভূকম্পন অনুভূত হয়েছে। এসময় প্রচন্ড ঝাকুনিতে কেঁপে উঠে নগরীর বহুতল ভবন। আতংকে ছুটাছুটি করতে থাকে লোকজন।
ভূমিকম্পের উৎপত্তিস্থল ভারতের ত্রিপুরা। উৎসস্থলে রিখটার স্কেলে ভূমিকম্পের মাত্রা ৫ দশমিক ৩। এদিকে ভূমিকম্পের ক্ষয়ক্ষতির কোন খবর পাওয়া যায়নি।
মঙ্গলবার বেলা ৩টা ১০ মিনিটের দিকে এ কম্পন অনুভূত হয়। পতেঙ্গা আবহাওয়া অধিদপ্তর ভূমিকম্পের বিষয়টি স্বীকার করেছে।
সিটিজিসান.কম/রবি
Print This Post

