আকবর শাহতে বহুতল ভবনে আগুন

আপডেট: ৩ জানুয়ারী ২০১৭ ২:১২ অপরাহ্ন

fire

চট্টগ্রাম :: নগরীর আকবর শাহ থানাধীন একে খান এলাকায় আল আমিন হাসপাতালের পাশে একটি আটতলা ভবনে আগুন লেগেছে। আগুন নিয়ন্ত্রণে কাজ করছে ফায়ার সার্ভিসের দুটি ইউনিটের আটটি গাড়ি।

মঙ্গলবার বেলা পৌনে ১২টার দিকে জেনারেটর বিস্ফোরণ হয়ে এ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে।

ফায়ার সার্ভিসের আগ্রাবাদ নিয়ন্ত্রণ কক্ষ সূত্রে জানা গেছে, গ্রিন টাওয়ার নামের ওই আটতলা ভবনে জেনারেটর বিস্ফোরণ হয়ে অগ্নিকাণ্ডের খবর পেয়ে ফায়ার সার্ভিসের আগ্রাবাদ ও বন্দর ইউনিটের আটটি গাড়ি পাঠানো হয়েছে। এখনো আগুন নিয়ন্ত্রণের কাজ চলছে। একে খান এলাকায় বহুতল ভবনে আগুন

আকবর শাহ থানার ওসি (তদন্ত) জাকির হোসেন ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন।

সিটিজিসান.কম/রবি

Print This Post Print This Post