অবৈধ ব্যবসার প্রতিবাদ করায় পতেঙ্গায় যুবলীগ নেতার উপর হামলা

আপডেট: ৩ জানুয়ারী ২০১৭ ১০:২০ পূর্বাহ্ন

naser-alam

স্টাফ করেসপন্ডেন্ট, চট্টগ্রাম ::
সরকারী জায়গা দখল করে চাঁদা আদায় ও দেহ ব্যবসার প্রতিবাদ করায় ওয়ার্ড যুবলীগের সদস্য নেছার আলম (৪৪) কে সন্ত্রাসী দিদারুল আলম প্রকাশ পাজেরু গং এর লোকেরা হামলার করে গুরুতর আহত করেছে। এসময় নেছারকে রক্ষা করতে গিয়ে বিলকিস বেগম (২৬) নামে এক নারীও আহত হয়েছেন।

গতকাল সোমবার রাত সাড়ে দশটার দিকে নগরীর পতেঙ্গার থানাধীন বিজয় নগর রাস্তার মোড়ে এ হামলা ঘটনা ঘটে। আহত নেছার আলম একই থানার বিজয় নগর এলাকার মৃত শফিউল আলমের পুত্র।

নেছার আলম
নেছার আলম

জানা গেছে, দীর্ঘ ধরে গুচ্ছগ্রামে অবৈধভাবে সরকারী জায়গা দখল করে ঘর নিমার্ণ করে। ওই ঘরগুলো থেকে সে নিয়িমিত চাঁদাও আদায় করে। প্রতিদিন সন্ধ্যার পর পরেই মাদক ও দেহ ব্যবসার রমরমা বাণিজ্য চলে ঘরগুলোতে। কেউ প্রতিবাদ করলে তার উপর সন্ত্রাসী হামলা ও মামলার ভয় দেখায়। দিদারুল আলম প্রকাশ পাজেরু গুচ্ছগ্রামের মৃত আব্দুল মান্নানের পুত্র।

আহত নেছার আলমকে তাৎক্ষনিক চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে নেয়া হয়েছে। চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালের পুলিশ ফাঁড়ির ইনচার্জ এসআই জহিরুল ইসলাম বলেন, নেছার আলমকে গতকাল রাত ১১টায় আহত অবস্থায় ভর্তি করানো হয়েছে। চিকিৎসা চলছে। তিনি ৫ তলা ২৮ নম্বর ওয়ার্ডে চিকিৎসাধীন রয়েছে।

জানতে চাইলে মামলার তদন্ত কর্মকর্তা এসআই মরিরুজ্জামান বলেন, অভিযোগের সত্যতা পেলে নিয়মিত মামলা হিসেবে গ্রহন করা হবে।

এদিকে পতেঙ্গার থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আবুল কাশেম ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন। অভিযোগ পেলে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহন করা হবে বলে জানান ওসি।

সিটিজিসান.কম/শিশির

Print This Post Print This Post