রাউজানে সড়ক দুর্ঘটনায় নিহত ১, আহত ৩

আপডেট: ৩ জানুয়ারী ২০১৭ ১২:৪৯ পূর্বাহ্ন

roujan

চট্টগ্রাম :: চট্টগ্রামের রাউজানের গহিরা এলাকায় সোমবার সন্ধ্যায় সিএনজি অটোরিকশা উল্টে একজন নিহত ও তিনজন আহত হয়েছেন।

চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতাল পুলিশ ফাঁড়ির ইনচার্জ জহিরুল ইসলাম জানান, সন্ধ্যা সাড়ে সাতটার দিকে নিয়ন্ত্রণ হারিয়ে সিএনজি অটোরিকশা উল্টে যায়। এ সময় চারজন আহত হন। তাদের চমেক হাসপাতালের জরুরি বিভাগে আনা হলে ইসমাইল হোসেন (২০) নামের একজনকে চিকিৎসক মৃত ঘোষণা করেন।

আহত বাকি তিনজনের মধ্যে দুজনের পরিচয় জানা গেছে। তারা হলেন আবু হেলাল (২২) ও নূর হোসেন (৩০)। এছাড়া ৪০ বছর বয়সী একজন অজ্ঞাত পরিচয়ের পুরুষও আহত হয়েছেন।

সিটিজিসান.কম/রবি

Print This Post Print This Post