সদরঘাটে বস্তিতে অগ্নিকাণ্ড, ৩০ লাখ টাকার ক্ষতি

আপডেট: ২ জানুয়ারী ২০১৭ ১০:৪২ পূর্বাহ্ন

rangunia-fire-pic-jpg-2

চট্টগ্রাম :: নগরীর সদরঘাট থানাধীন রোববার দিনগত রাত সোয়া একটার দিকে মাইল্যার বিল বস্তিতে বৈদ্যুতিক গোলযোগ থেকে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে।

আগুনে একটি মসজিদ, একটি ফোরকানিয়া মাদ্রাসা, ৬টি কাঁচা ঘর, ১৪টি সেমিপাকা ঘর ও ৬টি দোকান পুড়ে গেছে।

ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্সের আগ্রাবাদ নিয়ন্ত্রণ কক্ষের টেলিফোন অপারেটর বিশ্বান্তর বড়ুয়া ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন। প্রাথমিক হিসাবে ৩০ লাখ টাকার ক্ষতি হয়েছে বলে জানান তিনি।

সিটিজিসান.কম/রবি

Print This Post Print This Post