কক্সবাজার :: কক্সবাজারে টেকনাফের নাফ নদী থেকে নৌকাসহ বাংলাদেশি দুই জেলেকে ধরে নিয়ে গেছে মিয়ানমারের বর্ডার গার্ড পুলিশ (বিজিপি)।
টেকনাফ সদরের নাফ নদীর হেচ্ছারখাল পয়েন্টের বিপরীতে মাছ ধরার সময় শনিবার রাতে তাদের ধরে নিয়ে যায় বলে বিজিবির টেকনাফ ২ ব্যাটালিয়নের উপ-অধিনায়ক মেজর আবু রাসেল সিদ্দিকী জানিয়েছেন।
এরা হলেন, টেকনাফ পৌরসভার চৌধুরীপাড়ার মোহাম্মদ লালুর ছেলে মোহাম্মদ আনোয়ার (২৮) ও মোহাম্মদ শফির ছেলে আক্তার হোসেন (২৯)।
তার চৌধুরীপাড়ার বাসিন্দা হাসান আলীর মালিকাধীন একটি নৌকা নিয়ে মাছ ধরতে গিয়েছিলেন বলে স্থানীয়রা বিজিবিকে জানায়। এক মাসের মধ্যে এটি এ ধরনের ঘটনা আরও কয়েকবার ঘটেছে।
গত ৭ ডিসেম্বর দুই বাংলাদেশি জেলেকে ধরে নিয়ে গিয়েছিল বিজিপি। এরপর ১২ ডিসেম্বর নাফ নদী থেকে দুই বাংলাদেশি জেলেকে ধরে নিয়ে নির্যাতন করে সাড়ে তিন ঘণ্টা ছেড়ে দিয়েছির মিয়ানমানের এই সীমান্ত রক্ষীবাহিনী।
মেজর রাসেল বলেন, নাফ নদীতে মাছ ধরার সময় মিয়ানমারের বিজিপি দুই বাংলাদেশি জেলেকে ধরে নিয়ে যাওয়ার বিষয়টি নৌকার মালিক শনিবার রাতে বিজিবিকে অবহিত করেছিলেন। তাকে বিষয়টি লিখিতভাবে জানাতে বলেছি। রোববার রাত ৮টা পর্যন্ত তিনি বিষয়টি লিখিতভাবে জানাননি বলে জানান মেজর রাসেল। তবে দুই জেলেকে ধরে নিয়ে যাওয়ার বিষয়টি স্থানীয়দের কাছ থেকেও শুনেছেন বলে জানান রাসেল।
সিটিজিসান.কম/রবি
Print This Post

