চবি :: চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় (চবি)’র শাখা ছাত্রলীগের সহসভাপতি মো.মামুনকে গ্রেফতার করেছে পুলিশ। গতকাল রোববার মধ্যরাতে বিশ্ববিদ্যালয়ের আব্দুর রব হলের সামনে থেকে তাকে গ্রেফতার করা হয়। তবে কি কারণে বা কোন মামলায় তাকে গ্রেফতার করা হয়েছে সে বিষয়ে কিছু জানাতে পারেনি পুলিশ ।
হাটহাজারী থানার ওসি (তদন্ত) মুজিবুর রহমান ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন। তিনি বলেন, বিশ্ববিদ্যালয় ছাত্রলীগের সহসভাপতি মামুনকে গ্রেফতার করা হয়েছে। তার বিরুদ্ধে কোনো মামলা আছে কিনা, সেটি খতিয়ে দেখছি।
সিটিজিসান.কম/রবি
Print This Post

