রাঙ্গুনিয়ায় ছাত্রদলের প্রতিষ্ঠাবার্ষিকী পালিত

আপডেট: ১ জানুয়ারী ২০১৭ ৭:১৭ অপরাহ্ন

rangunia-cattrodol-pic-1

রাঙ্গুনিয়া করেসপন্ডেন্ট (চট্টগ্রাম) :: বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদল রাঙ্গুনিয়া উপজেলা কলেজ ও পৌরসভার উদ্যোগে ছাত্রদলের ৩৮ তম প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষে জিয়ার প্রথম সমাধীতে পুষ্পমাল্য অর্পন শেষে সংক্ষিপ্ত সমাবেশ রবিবার (১ জানুয়ারী) অনুষ্ঠিত হয়।

উপজেলা ছাত্রদলের সিনিয়র যুগ্ন আহবায়ক পারভেজ মোশারফের সভাপতিত্বে প্রধান অতিথির বক্তব্য রাখেন উপজেলা বিএনপি’র সিনিয়র যুগ্ন আহবায়ক অধ্যাপক মোহাম্মদ মহসিন।

বিশেষ অতিথির বক্তব্য রাখেন ছাত্রদল নেতা মো. মাসুদ, আবু সাইয়েদ, মো. শোয়াইব, মো. ফরহাদ, ইফতেখার রুবেল, মো. রবিন, মো. সোহেল, মো. রাসেল, মো. কামরুল, মো. মিনার, মো. বেদার, আলম শাহ, মো. শাহাদাত, মো. নাছের, মো. ইমরান, মো. মানিক প্রমুখ।

চট্টগ্রাম উত্তরজেলা ছাত্রদল : ছাত্রদলের প্রতিষ্ঠাবার্ষিকীর প্রথম প্রহরে রাঙ্গুনিয়াস্থ জিয়ানগরে দলের প্রতিষ্ঠাতা শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের প্রথম সমাধিস্থলে পুস্পস্তর্বক দিয়ে শ্রদ্ধাঞ্জলি শেষে মোনাজাত করেন বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদল চট্টগ্রাম উত্তর জেলা।

এ সময় উপস্থিত ছিলেন জেলা ছাত্রদলের সিনিয়র সহ সভাপতি আনসুর উদ্দিন, সহ সভাপতি এস এম মাহবুবুল আলম শিমুল, এস এম আজিজ উল্লাহ, ওমর শরীফ, আজম উদ্দিন, যুগ্ম সম্পাদক কাজী মো. সেলিম উদ্দিন, এন এ বাবুল, সাংগঠনিক সম্পাদক আনিস আকতার টিটু, সহ সাংগঠনিক সম্পাদক সুজা-উদ-দৌলা সজীব, প্রচার সম্পাদক মাহবুবুর রহমান খান প্রমুখ।

বক্তব্যে নেতৃবৃন্দ নেতাকর্মীদের সাথে নিয়ে শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের আদর্শে উজ্জীবিত হয়ে সর্বোচ্চ ত্যাগ ও পরিশ্রমের বিনিময়ে বাংলাদেশের অবরুদ্ধ গণতন্ত্র মুক্ত করার আন্দোলনে দেশনেত্রী বেগম খালেদা জিয়ার হাতকে শক্তিশালী করার শপথ করেন।

সিটিজিসান.কম/রবি

Print This Post Print This Post