চট্টগ্রাম প্রেসক্লাব সভাপতি কলিম, সম্পাদক শুকলাল

আপডেট: ১ জানুয়ারী ২০১৭ ১০:০৯ পূর্বাহ্ন

444

চট্টগ্রাম :: চট্টগ্রাম প্রেসক্লাবের দ্বিবার্ষিক নির্বাচনে কলিম সরওয়ার সভাপতি ও শুকলাল দাশ সাধারণ সম্পাদক নির্বাচিত হয়েছেন।

শনিবার রাতে ক্লাবের ইঞ্জিনিয়ার আবদুল খালেক মিলনায়তনে ফলাফল ঘোষণা করেন নির্বাচন কমিশনার ওমর কায়সার ফল ঘোষণা করেন।

নির্বাচনে সিনিয়র সহ-সভাপতি পদে কাজী আবুল মনসুর, সহ সভাপতি পদে মনজুর কাদের মনজু, যুগ্ম সম্পাদক পদে চৌধুরী ফরিদ নির্বাচিত হয়েছেন। সর্বোচ্চ ১৩৭ ভোট পেয়ে জয়ী হয়েছেন চৌধুরী ফরিদ।

এছাড়া অর্থ সম্পাদক পদে দেবদুলাল ভৌমিক, সাংস্কৃতিক সম্পাদক শহীদুল্লাহ শাহরিয়ার, ক্রীড়া সম্পাদক নজরুল ইসলাম, গ্রন্থাগার সম্পাদক রাশেদ মাহমুদ, সমাজসেবা ও আপ্যায়ন সম্পাদ রোকসারুল ইসলাম, প্রচার সম্পাদক মিন্টু চৌধুরী জয়ী হন।

কার্যনির্বাহী সদস্যর চারটি পদে বিজয়ী হয়েছেন ম শামসুল ইসলাম, মোয়াজ্জেমুল হক, শহীদ উল আলম ও হেলাল উদ্দিন চৌধুরী।

এর আগে শনিবার (৩১ ডিসেম্বর) সকাল নয়টা থেকে শুরু হয়ে বিরতিহীনভাবে বিকেল চারটা পর্যন্ত চলে ভোটগ্রহণ। এতে প্রেসক্লাবের ২৩৪ জন স্থায়ী সদস্যর মধ্যে ২২৫ জন তাদের ভোটাধিকার প্রয়োগ করেন। নির্বাচনে ক্লাবের কার্যনির্বাহী কমিটির ১৫ পদে ৩৮ জন প্রার্থী প্রতিদ্বন্দ্বীতা করেন।

সিটিজিসান.কম/রবি

Print This Post Print This Post