টেকনাফে ২ লাখ ১০ হাজার ইয়াবা জব্দ

আপডেট: ১ জানুয়ারী ২০১৭ ১০:০৫ পূর্বাহ্ন

coxbazar
কক্সবাজার :: কক্সবাজারের টেকনাফে গতকাল শনিবার রাত ১১টায় উপজেলার সাবরাং ইউনিয়নের নয়াপাড়ার গফুর প্রজেক্ট থেকে ২ লাখ ১০ হাজার পিস ইয়াবা জব্দ করেছে বর্ডার গার্ড বাংলাদেশের (বিজিবি) সদস্যরা।

বিজিবি-২ এর অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল আবুজার আল জাহিদ বলেন, গোপন সংবাদের ভিত্তিতে গফুর প্রজেক্টে অভিযানে গিয়ে পরিত্যক্ত অবস্থায় ২ লাখ ১০ হাজার পিস ইয়াবা জব্দ করা হয়েছে। ইয়াবাগুলো ধ্বংস করা হবে বলেও জানান বিজিবির এই কর্মকর্তা।

সিটিজিসান.কম/রবি

Print This Post Print This Post