৫ জানুয়ারি আ’লীগ-বিএনপি আবারও পাল্টাপাল্টি কর্মসূচি

আপডেট: ৩১ ডিসেম্বর ২০১৬ ১০:২৪ পূর্বাহ্ন

al_412_230

ঢাকা :: ৫ জানুয়ারি সামনে রেখে আবারও প্রধান রাজনেতিক ২ দলের পাল্টাপাল্টি কর্মসূচি ঘোষণা করেছে ক্ষমতাসীন আওয়ামী লীগ ও বিএনপি নেতৃত্বাধীন জোট।

এদিন সোহরাওয়ার্দী উদ্যানে সমাবেশ করবে আওয়ামী লীগ। আর ৭ জানুয়ারি সমাবেশ করতে চায় বিএনপি। যদিও ক্ষমতাসীন দলের নেতারা মনে করেন, গেলো জাতীয় নির্বাচন নিয়ে কোনো প্রশ্ন তৈরি হলে এককভাবে তার দায় বিএনপির।

একই সরকারের তিন বছর পূর্তিতে বিএনপির আন্দোলনে নামার সম্ভাবনা ও বাস্তবতা নিয়ে কথা বলেছেন ক্ষমতাসীনদলের নেতারা। তাদের মতে, বিএনপি এখন জন বিচ্ছিন্ন। আন্দোলন করার মত সংগঠনিক শক্তি অনেক আগেই হারিয়ে তারা। তাই অবস্থা এখন অনেকটা আত্মসমর্পণের মতো।

আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক মাহবুবউল আলম হানিফের মতে, পাঁচ জানুয়ারীর নির্বাচন নিয়ে যদি কোন প্রশ্নের তৈরি হয়ে থাকে তার দায় বিএনপির একার। তবে আন্দোলনের নামে সন্ত্রাস আর জঙ্গীবাদের এদেশে আর ঠাঁই নেই বলেও মনে করেন তিনি।

ক্ষমতাসীন এ দুই নেতাই মনে করেন, সরকারের ধারাবাহিক উন্নয়নে জনগণের আস্থা দেখে বিএনপি এখন হতাশ। তারা আগামীতে আন্দোলনের নামে দেশে অস্থিতিশীলতা তৈরির আর কোনো সুযোগ পাবে না বলেও দাবি তাদের।

সিটিজিসান.কম/রবি

Print This Post Print This Post